Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা নেই

8 / 100 SEO Score

ডিসেম্বরে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি পালনে দলটিকে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে দলটি শক্তিশালী হলে এর সভাপতি শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। আওয়ামী লীগ সত্যিই শক্তিশালী হলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের নানা লক্ষণ থাকলেও সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চান না তারা। তবে জাতির সামনে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে জুলাই সনদ না মেনে সরকার প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছেন, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবেন না।

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার আবার একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার। তার ভাষ্য, দ্বিচারিতায় জড়িত সরকারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়।

বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টার নিয়ে যেতে হবে’—এ কথা বলার অধিকার ভারতের নেই।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight − 6 =

About Author Information

ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা নেই

Update Time : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬