Dhaka ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত পুনর্বাসন চিকিৎসায় ফিরবে হারানো কর্মক্ষমতা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

দুর্ঘটনা, স্ট্রোক ও জটিল রোগে শারীরিক সক্ষমতা হারানো মানুষের কর্মক্ষমতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক পুনর্বাসন চিকিৎসা। রোবটিক থেরাপি, নিউরো রিহ্যাবিলিটেশনসহ প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবার সম্প্রসারণের মাধ্যমে এসব মানুষকে আবারও স্বাভাবিক, কর্মক্ষম ও স্বনির্ভর জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউ ক্যাম্পাসে আয়োজিত র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর) এবং বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, তিনি নিজেও কিছুদিন আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং বর্তমানে রোবটিক ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পুনর্বাসন চিকিৎসার সুযোগ ও গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। গণমাধ্যমে এ চিকিৎসার সুবিধা তুলে ধরলে মানুষ প্রয়োজনের সময় সঠিক সেবা নিতে পারবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, একাধিক অপারেশনের পর পুনর্বাসন চিকিৎসা তাঁকে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করেছে। যথাযথ সেবা পেলে শারীরিক সমস্যায় আক্রান্ত অনেক মানুষ আবারও কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।

বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্ট্রোক বা দুর্ঘটনায় শারীরিক সক্ষমতা হারানো ব্যক্তিদের চিকিৎসায় শারীরিক পুনর্বাসনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে।

বক্তারা জানান, আধুনিক প্রযুক্তি, গবেষণা, উচ্চতর প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ জনবল তৈরির মাধ্যমে পুনর্বাসন চিকিৎসার পরিধি বাড়ানো গেলে কর্মক্ষমতা হারানো মানুষকে আবারও পরিবার, সমাজ ও দেশের উৎপাদনশীল জনশক্তিতে পরিণত করা সম্ভব।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৈজ্ঞানিক সেমিনার, লিফলেট বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং পুনর্বাসনসেবাবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শনের আয়োজন করা হয়।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 + nineteen =

About Author Information

উন্নত পুনর্বাসন চিকিৎসায় ফিরবে হারানো কর্মক্ষমতা

Update Time : ০৪:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬