Dhaka ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাট হাতে আলো ছড়ালেন মোসাদ্দেক-অমিত-শিবলি

8 / 100 SEO Score

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখালেন তিন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত, অমিত হাসান ও আশিকুর রহমান শিবলি।

সিলেট একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ২২ চার ও ১০ ছক্কায় ২১৫ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ময়মনসিংহের ক্রিকেটার মোসাদ্দেক। আর বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার আবু জায়েদ রাহী, তিনি নিয়েছেন ৫ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের তিনটির বেশি ডাবল সেঞ্চুরি নেই। রাজশাহীর ওপেনার হাবিবুর রহমান সোহান ৯৩ ও নাঈম আহমেদ ৫৬ রান করেন। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে তিনে নেমে ১৯০ বলে ১১ চার ও ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলেন শিবলি। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চম ও চলতি লিগে দ্বিতীয় সেঞ্চুরি।

এদিকে প্রথমবারের মতো এনসিএল শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে চট্টগ্রামের; চ্যাম্পিয়ন হতে হলে ইনিংস ব্যবধানে অথবা ১০ উইকেটে জিততে হতো তাদের। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করেন অমিত হাসান, যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৩তম সেঞ্চুরি। সঙ্গে ওপেনার মুবিন আহমেদের ৭৫ রানে ভর করে বরিশালের ২২৮ রান টপকে লিড নিয়েছে সিলেট।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × 4 =

About Author Information

ব্যাট হাতে আলো ছড়ালেন মোসাদ্দেক-অমিত-শিবলি

Update Time : ০২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬