Dhaka ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁটাতারে বন্ধুত্ব হয় না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

সীমান্তে হত্যাকাণ্ড ও নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,কাঁটাতারের বেড়া দিয়ে কোনো দেশের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয়।

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। কাঁটাতারের বেড়া দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। আমরা বিশ্বাস করি একদিন সেই দেশের জনগণই এসব কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। এবং সরকার ব্যর্থ যদি ব্যর্থ হয় জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের।

বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্যা, সেটা আদায় করার দায়িত্বও জনগণের বলে উল্লেখ করেন তিনি। এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করার জন্য সরকারের প্রতি আহ্বান করেন তিনি।

আলোচনায় তিনি ‘শাপলা গণহত্যা’ প্রসঙ্গ টেনে দাবি করেন, অতীতের ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীতেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তার অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসী-জঙ্গি’ হিসেবে প্রচার করা হয়েছিল।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কাঁটাতারে বন্ধুত্ব হয় না: নাহিদ

Update Time : ০৩:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬