Dhaka ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার চট্টগ্রাম ব্যতীত সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বিভিন্ন স্থানে আন্দোলনের মধ্যেও বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে যথারীতি এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা বোর্ডগুলোর মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানান, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার জন্য উপযোগী।

ফেসবুক পোস্টে মাহ্দী আমিন লেখেন, দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ চলমান রয়েছে। বিরূপ আবহাওয়ার মধ্যে কেন এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

তিনি বলেন, পারিপার্শ্বিক সব পরিস্থিতি বিবেচনায় দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে বর্তমানে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারী বর্ষণের কারণে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দেশের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরীক্ষার্থীদের ‘সন্তানতুল্য’ উল্লেখ করে মাহ্দী আমিন লেখেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে নিরাপদ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রস্তুতির মূল্যায়ন করে যথাসময়ে ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাও সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই সরকারের অগ্রাধিকার।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় গত কয়েক দিন ধরে আবহাওয়া অধিদপ্তর এবং প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। মঙ্গলবার সকালেও বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের আওতাধীন এলাকায় পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ রয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তবে সীমিতসংখ্যক হলেও কোনো শিক্ষার্থীর ভোগান্তি যেন না হয়, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই পাঁচ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে অন্যান্য এলাকায় পরীক্ষা আয়োজনের অনুকূল পরিবেশ থাকায় বৃহত্তর স্বার্থ বিবেচনায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মাহ্দী আমিন।

তিনি আরও লেখেন, সামনের দিনগুলোতেও বিরূপ আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে একদিকে দেশজুড়ে পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছে, অন্যদিকে শিক্ষার্থীবান্ধব যেকোনো পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধিসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত তারা নিতে পারবেন।

এ ছাড়া বিরূপ আবহাওয়ার কারণে দেশের কোথাও কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে তিনি চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলেও উল্লেখ করা হয়।

মাহ্দী আমিন আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল পাওয়ার তথ্য এসেছে। ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীবান্ধব নীতিরই প্রতিফলন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বুধবার চট্টগ্রাম ব্যতীত সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

Update Time : ০৮:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬