Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এই বিপর্যয় ঘটে।

হোর্হে রদ্রিগেজ জানান, নতুন করে আরও মৃত্যুর খবর পাওয়া গেলেও সরকারিভাবে আহতের সংখ্যা আগের মতো ১৬ হাজার ৭৪০ জন রয়েছে। তবে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে, গত ২৪ জুন ভেনিজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

এত অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৪৯০

Update Time : ০৫:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬