Dhaka ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটাতে ছাত্র-জনতা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয় উল্লেখ করে স্পিকার বলেন, দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা কখনো নিজেদের জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেননি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, একাত্তরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ক্যান্টনমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। তবে দুঃখজনকভাবে স্বাধীনতার পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেই ঐতিহাসিক অবদান ও কৃতিত্বকে অস্বীকার করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল।

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানরা অনেক বেশি সাহসী মন্তব্য করে তিনি বলেন, সেদিন দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার তাগিদে প্রশিক্ষণবিহীন আপামর জনতা অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

দেশের বর্তমান প্রেক্ষাপট ও গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটাতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অসীম সাহসিকতা দেখিয়েছে, যেখানে উদ্যত সঙ্গিনের সামনে শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এই গণঅভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে।

এমসি কলেজ প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের সম্মুখসমরের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কীভাবে জাতির গৌরবগাথার অংশ হয়েছিলেন, সেই অভিজ্ঞতা উপস্থিত ব্যক্তিদের সামনে তুলে ধরেন তিনি।

এ সময় তিনি এমসি কলেজের সেই যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও অত্যন্ত গৌরবের। তিনি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন উল্লেখ করে বলেন, সামরিক বাহিনীতে কাটানো আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্টবেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তারা, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 − 1 =

About Author Information

গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করলেন স্পিকার

Update Time : ০৬:২১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬