Dhaka ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি করলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

সিলেট টেস্টে স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। তবে এরই মাঝে একপ্রান্ত আগলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহিদ হৃদয়। টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি।

শনিবার (৭ নভেম্বর) ৩ উইকেটে ৮৮ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিক ১৬ রানে নিয়ে তৃতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন। তবে ৩৪ রান করে আউট হন মুশফিক।

লিটন দাস ক্রিজে আসার পর নিজের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন হৃদয়। অন্যদিকে, ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন। দুটি বাউন্ডারি পেলেও তার আক্রমণাত্মক মনোভাবকে কাজে লাগিয়েছেন ওয়ারিকান।

ফুল লেংথে এবং অফ স্টাম্প বরাবর আসা বলে লিটন ড্রাইভ করতে গিয়ে কাভারে দাঁড়ানো ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়ে ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। ১৬ রান করে আউট হন তিনি।

তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ১১ চার ও এক ছক্কায় তিন অঙ্কের ঘর স্পর্শ করেন এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + eleven =

About Author Information

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি করলেন হৃদয়

Update Time : ০৬:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬