Dhaka ০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আলু ১২০, টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায় স্বস্তি নেই ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর কাঁচাবাজারে কমেনি দাম। নতুন মৌসুমের আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকা এবং টমেটোর দাম উঠেছে ১৪০ টাকায়। ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজরসহ বিভিন্ন শীতকালীন সবজি পাওয়া গেলেও চড়া দামের কারণে স্বস্তি নেই ক্রেতাদের।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সরজমিনে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শিমের দাম ৬০-৮০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকা। পুরোনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। নতুন আলুর কেজি ১২০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা এবং ব্রকলি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। নতুন মৌসুমের সবজি বাজারে আসতে শুরু করলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেশি। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়াও সবজির দামে প্রভাব ফেলছে। তবে ডিসেম্বরের দিকে বাজারে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে আশা করছেন তারা।

এদিকে সবজির দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ নতুন সবজির আগমনে খুশি হলেও দাম বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী কিনতে পারছেন না। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতাদের বাজার করতে হিমশিম খেতে হচ্ছে।

অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে মোটা চাল ও চিনির দাম বেড়েছে। বিপরীতে পেঁয়াজ, আমদানি করা রসুন, দেশি ও আমদানি করা আদা, কাঁচা মরিচ এবং শসার দাম কমেছে। এ ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × four =

About Author Information

নতুন আলু ১২০, টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায় স্বস্তি নেই ক্রেতাদের

Update Time : ১১:১৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬