Dhaka ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের আগমনী বার্তা, লেপ-তোশক তৈরিতে ব্যস্ত ঝালকাঠির কারিগররা

8 / 100 SEO Score

শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। তবে সন্ধ্যা নামলেই বাতাসে ঠান্ডার পরশ ও ভোরে হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তাই শীতের তীব্রতা বাড়ার আগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন ঝালকাঠির মানুষ। কেউ পুরোনো লেপ-তোশক মেরামত করছেন, কেউ আবার নতুন করে তৈরি করছেন। আর এসব কাজে ব্যস্ত সময় পার করছেন শহরের তুলাপট্টির ধুনুরিরা।

শনিবার (১৪ নভেম্বর) শহরের তুলাপট্টির ধুনুরিপাড়ায় গিয়ে দেখা যায়, দোকানগুলোর সামনে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের তুলা। কোথাও লেপের কাপড় মাপা হচ্ছে, কোথাও তুলা ধুনে তা লেপের ভেতরে ঢোকাচ্ছেন কারিগররা। কেউ তুলা পরিষ্কার করছেন, কেউ আবার সেলাইয়ের কাজে ব্যস্ত। পাশাপাশি পুরোনো লেপ, তোশক ও বালিশ মেরামতের কাজও চলছে। ক্রেতারাও আসছেন নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী। কেউ নতুন লেপ-তোশক তৈরির অর্ডার দিচ্ছেন, কেউ পুরোনো লেপ তোশক মেরামত করিয়ে নিচ্ছেন।

দোকানগুলোতে নতুন লেপ-তোশক তৈরির পাশাপাশি পুরোনো বিছানা মেরামতের চাহিদাও রয়েছে। বিশেষ করে অনেকেই পরিবারের ব্যবহৃত পুরোনো লেপ ও তোশক নতুন করে তৈরি করিয়ে নিচ্ছেন। এতে নতুন বিছানা কেনার তুলনায় খরচ কিছুটা কম হচ্ছে। শীতের আগেই প্রয়োজনীয় কাজ শেষ করতে চান তারা। তাই আগেভাগেই দোকানে আসছেন ক্রেতারা।

স্থানীয় বাজারে ৪ ফুট বাই ৫ ফুট মাপের ৬ কেজি ওজনের একটি লেপ তৈরি করতে খরচ পড়ছে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। সাড়ে ৪ ফুট বাই সাড়ে ৫ ফুট মাপের একটি তোশকে ব্যবহার হচ্ছে ১৬ কেজি তুলা। এর দাম পড়ছে প্রায় ২ হাজার ৩০০ টাকা। আর শিমুল তুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪৫০ টাকায়। ক্রেতারা নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী তুলা কিনে কিংবা দোকানে অর্ডার দিয়েও লেপ-তোশক তৈরি করাতে পারছেন।

তবে দোকানে কাজের ব্যস্ততা বাড়লেও ধুনুরিদের আয় নিয়ে রয়েছে অসন্তোষ। তাদের অভিযোগ, একটি লেপ বা তোশক তৈরিতে দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়। তুলা ধুনা, কাপড়ের মধ্যে সমানভাবে তুলা বিছানো এবং সেলাইসহ কয়েকটি ধাপের কাজ শেষ করতে হয়। অথচ সেই তুলনায় মজুরি খুব বেশি নয়। ফলে কাজ বাড়লেও তাদের উপার্জন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না।

ব্যবসায়ীরা বলছেন, এখনো ঝালকাঠিতে তেমন শীত পড়েনি। এ কারণে ক্রেতার উপস্থিতি গত বছরের তুলনায় কিছুটা কম। তবে শীতের প্রকোপ বাড়লে নতুন লেপ-তোশক তৈরির অর্ডার বাড়বে। একইসঙ্গে পুরোনো বিছানা মেরামতের কাজও বেড়ে যাবে। তখন দোকানগুলোতে ব্যস্ততা আরও বাড়বে বলে আশা করছেন তারা।

শীতের আগাম প্রস্তুতি নিতে আসা ক্রেতা নাইম হাওলাদার দুটি তোশক ও লেপ তৈরির অর্ডার দিয়েছেন। পাশাপাশি পুরোনো বালিশও মেরামত করাচ্ছেন। তার বলেন, গত বছরের তুলনায় এবার লেপ-তোশক তৈরির খরচ তেমন বাড়েনি। তাই প্রয়োজনীয় বিছানা তৈরি করে নিচ্ছেন আগেভাগেই।

আলম এন্ড সন্স সৌদি বেড সাপ্লাইয়ের স্বত্বাধিকারী মো. খালিদ বিন আলম জানান, এখনো ঝালকাঠিতে তেমন শীত পড়েনি। তবে আগাম প্রস্তুতি হিসেবে অনেকে নতুন লেপ-তোশক তৈরি করছেন। পুরোনো লেপ, তোশক ও বালিশ মেরামতের জন্যও ক্রেতারা আসছেন। পণ্যের দাম আগের মতোই রয়েছে। তবে গত বছরের তুলনায় ক্রেতা কিছুটা কম। শীত বাড়লে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তিনি।

কারিগর সুকেন হালদার জানান, সাড়ে ৪ ফুট মাপের ৬ কেজি ওজনের একটি লেপ তৈরি করতে বেশ সময় ও পরিশ্রম হয়। অথচ এর মজুরি পান মাত্র ৩৫০ টাকা। অন্যদিকে ৪ ফুট বাই ৫ ফুট মাপের ১৬ কেজি ওজনের একটি তোশক তৈরি করলে মজুরি পাওয়া যায় ৪০০ টাকা। এই টাকায় আমাদের সংসার চলে না আর কাজও নিয়মিত পাওয়া যায় না।

আরেক ক্রেতা জসিম হাওলাদার বলেন, শীত শুরু হওয়ার আগেই পুরোনো লেপ-তোশক প্রস্তুত করে রাখছি। শীত বেশি বাড়লে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। তাই আগেভাগেই এসেছি।

সোহেল বেড সাপ্লাইয়ের স্বত্বাধিকারী শাহরিয়ার খান সোহেল বলেন, শীত পুরোপুরি শুরু না হলেও লেপ-তোশক তৈরির অর্ডার আসতে শুরু করেছে। অনেকে নতুন লেপ-তোশক তৈরি করছেন, আবার কেউ পুরোনো বিছানা মেরামত করাচ্ছেন। তবে এখনো ক্রেতার চাপ কিছুটা কম। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দোকানে ক্রেতার সংখ্যা ও বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তিনি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

19 − 12 =

About Author Information

শীতের আগমনী বার্তা, লেপ-তোশক তৈরিতে ব্যস্ত ঝালকাঠির কারিগররা

Update Time : ০৫:১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬