Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি জানিয়ে গণমাধ্যমকে বলেন, বাসটি ঘোরানোর সময়ে কয়েকজন এসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এসআই মিজানুর রহমান জানান, কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আগুন লাগার পর ওই সড়কের একদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one + 5 =

About Author Information

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

Update Time : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬