Dhaka ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তাদের অর্থায়নে পিছিয়ে ব্যাংক: চাপে ক্ষুদ্র ব্যবসার বিকাশ

  দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে শুরু করে উৎপাদন, বাণিজ্য ও সেবা খাতেও নিজেদের অবস্থান তৈরি করছেন তারা। নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং পারিবারিক আয়ের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন নারী উদ্যোক্তারা।