Dhaka ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন-পাকিস্তান জোটে ভারতের নিরাপত্তা হুমকির মুখে

আর্ন্তজাতিক ডেস্ক
4 / 100 SEO Score

চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে বেইজিংয়ের সহযোগিতা নয়াদিল্লির জন্য সম্ভাব্য ‘দ্বিমুখী’ নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশন।এ পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক নজরদারি আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে।

‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ (ইউএসসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক অধ্যায়ে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি বেইজিংয়ের সামরিক সমর্থন বাড়তে থাকায় ভারতের জন্য একসঙ্গে দুই দিকের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আশঙ্কা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ দিয়ে বলা হয়, জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। ওই সংঘাতের অভিজ্ঞতা দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময়ে পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে চীন। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরিস্থিতিতে এ বিষয়টি ভারতের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছে কমিশন।

প্রতিবেদনে ভারতকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, বৃহত্তম গণতন্ত্র, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং অন্যতম বৃহৎ সামরিক শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। কমিশনের মূল্যায়ন, পশ্চিম প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র হলেও স্থল ও সমুদ্র উভয় দিক থেকেই বেইজিংয়ের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে ভারত।

এ ক্ষেত্রে ভারতের অবস্থানকে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার ফল হিসেবে দেখতে নারাজ কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে নয়াদিল্লির নিজস্ব কৌশলগত স্বার্থ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার নীতি বা কৌশলগত স্বায়ত্তশাসনের অঙ্গীকার।

চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় বাড়াতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতি একটি সুপারিশও করেছে কমিশন। এতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতীয় সমকক্ষদের সঙ্গে সমন্বয় করে ভারত মহাসাগরজুড়ে সমুদ্রতল ও সামুদ্রিক কার্যক্রম সম্পর্কে নজরদারি এবং তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 + five =

About Author Information

চীন-পাকিস্তান জোটে ভারতের নিরাপত্তা হুমকির মুখে

Update Time : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬