Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানের চোটে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
4 / 100 SEO Score

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এর মধ্যেই দলের জন্য নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে পেসার হাসান মাহমুদের চোট। ডান কনুইয়ের চোটের কারণে শুধু দ্বিতীয় টেস্টই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ডান কনুইয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসছেন ডানহাতি এই তারকা পেসার। দ্বিতীয় টেস্টে হাসানকে মিস করবে দল। সেঞ্চুরিয়ানে আজ শনিবার খালেদ আহমেদ বলেন, ‘অবশ্যই এটা আমাদের জন্য খারাপ দিক। সে (হাসান মাহমুদ) আমাদের গুরুত্বপূর্ণ একজন বোলার। এখন সে এখানে নেই, তাই তাকে আমরা মিস করব।’

প্রথম টেস্টে হার নিয়ে খালেদ বলেন, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কীভাবে এগিয়ে যেতে পারি, সেটি নিয়েই ভাবছি। কোচের সঙ্গেও কথা হচ্ছে। পাশাপাশি এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তা নিয়ে আমাদের দক্ষিণ আফ্রিকান কোচদের সঙ্গেও আলোচনা করছি।’

শেষ টেস্ট নিয়ে দলে থাকা দুই স্থানীয় কোচের সাথেও আলাপ করছে বাংলাদেশ, ‘আমাদের এখানে দুজন সাউথ আফ্রিকান কোচ আছে তাদের সঙ্গেও আমরা আলাপ করছি কীভাবে খেলব। ভুলের জন্যই আমরা ম্যাচটা হেরেছি, শান্তও বলেছে আমরা অনেক ভুল করেছি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − two =

About Author Information

হাসানের চোটে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

Update Time : ০২:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬