জালিয়াতি,অর্থ আত্মসাৎ এর অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
দেশে ৭২২ টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলের ঘোষণা দিয়েছে এনজিও বিষয়ক ব্যুরো। এসব এনজিওর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অনিয়ম,স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ,প্রবিধান লঙ্ঘনের অভিযোগ।২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে এসব সংস্থার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
সংসদে লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ করা, নিবন্ধনের সময় গৃহীত শর্ত ও পরে ব্যুরো থেকে জারি করা আইনি নির্দেশ অমান্য করা এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল করার মতো অপরাধ প্রমাণিত হওয়ায় এসব সংস্থাকে কালো তালিকাভুক্ত ও কার্যক্রম বন্ধ করা হয়েছে।



















