Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বারেশ্বরে ফুটবল টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি
9 / 100 SEO Score

কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বরে মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যয়ে আয়োজন করা হয়েছে ‘হাজী জসিম উদ্দিন (এমপি) ফ্রিজ ও এলইডি কাপ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। বারেশ্বর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বারেশ্বর যুব সমাজের উদ্যোগে আগামী ৩০ অক্টোবর, শুক্রবার বিকেল ৩টায় বারেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য থাকছে একটি এলইডি টিভি। আকর্ষণীয় এ পুরস্কারকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মো. কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আলমগীর সরকার। টুর্নামেন্টটি পরিচালনা করছেন বারেশ্বরের মো. এমরান সরকার।

টুর্নামেন্টের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদকের বিরুদ্ধে ফুটবল।’ যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজকরা আশা করছেন, এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে। উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলেও প্রত্যাশা করছেন তারা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − 11 =

About Author Information

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বারেশ্বরে ফুটবল টুর্নামেন্ট

Update Time : ০৫:১৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬