Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বোর্ডে পাসের হারে শীর্ষে রাজশাহী

জেলা প্রতিনিধি
4 / 100 SEO Score

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে জেলাভিত্তিক পাসের হারে শীর্ষস্থান দখল করেছে রাজশাহী জেলা। এ জেলায় পাসের হার ৫৫ দশমিক ৩৩ শতাংশ। ৫৩ দশমিক ৬৪ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়া। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার নওগাঁ জেলায়, ৩৬ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। এ বছর বোর্ডের ৮ জেলার ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী জেলায় ২৮ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৫৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৮৫ জন। বগুড়া জেলায় ২৬ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৩৪১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩০৯ জন।

পাবনায় ১৮ হাজার ৯৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ হাজার ৬৪৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫০ জন। সিরাজগঞ্জে ২২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮ হাজার ৫৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন।

নওগাঁয় ১২ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৭২১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৫৪ জন। নাটোরে ১১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৫৬৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২৮ জন।

চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৮২০ জনের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭৬৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৮ জন। জয়পুরহাটে ৬ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন।

ফলাফলে ছেলে ও মেয়েদের পাসের হারে বড় ব্যবধান দেখা গেছে। বোর্ডে ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে, মেয়েদের পাসের হার ৫৩ দশমিক শূন্য ৩ শতাংশ। অর্থাৎ ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ১৫ দশমিক ৩২ শতাংশ বেশি।

বোর্ডের হিসাবে, মোট ৭১ হাজার ৪২৮ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ৯৩৩ জন। আর ৬৫ হাজার ৯২৮ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ হাজার ৯৬১ জন।

জেলাভিত্তিক ফলাফলেও প্রতিটি জেলায় ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার বেশি। রাজশাহীতে মেয়েদের পাসের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ এবং ছেলেদের ৪৯ দশমিক ১৫ শতাংশ। বগুড়ায় মেয়েদের পাসের হার ৬০ দশমিক ৫৩ শতাংশ এবং ছেলেদের ৪৭ দশমিক ৩৫ শতাংশ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × two =

About Author Information

রাজশাহী বোর্ডে পাসের হারে শীর্ষে রাজশাহী

Update Time : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬