কুমিল্লায় ৫০০ মোটরসাইকেল নিয়ে বিএনপির শোডাউন

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি করেছে বিএনপি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাজী জসিম উদ্দিন এমপির নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালিতে প্রায় ৫০০ মোটরসাইকেল অংশ নেয়।
র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেলের বহর নিয়ে মহাসড়কে তাদের এ শোডাউন এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এ সময় বক্তারা বলেন, দেশে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সন্ত্রাস ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা সোচ্চার থাকবেন।
























