Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের গিটারে রুনা লায়লার জন্মদিনের আনন্দ

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

সংগীতজগতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার জন্মদিন ঘিরে এবার যোগ হয়েছে বিশেষ এক আনন্দের মুহূর্ত। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়েছে আকর্ষণীয় একটি স্বর্ণের গিটার।

‘রুনা মহল’ শিরোনামের এই বিশেষ অনুষ্ঠানে সুরসম্রাজ্ঞী রুনা লায়লাকে জন্মদিনের উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি আকর্ষণীয় ‘স্বর্ণের গিটার’।

অনুষ্ঠানে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটারটি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

তারকাখচিত এই আয়োজনে শুধু কেক কাটা বা শুভেচ্ছা বিনিময়ই নয়, বরং রুনা লায়লার দীর্ঘ ও বর্ণাঢ্য সংগীতজীবনের নানা অজানা গল্প, স্মৃতি এবং সাফল্যের অধ্যায়গুলো উঠে আসবে।

প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, দেশের খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং জনপ্রিয় সংগীতশিল্পী ও আলমগীরকন্যা আঁখি আলমগীর। তাদের উপস্থিতি অনুষ্ঠানটিতে বিশেষ মাত্রা যোগ করেছে।

বাংলা সংগীত জগতে রুনা লায়লার অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো। বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক গান ও বিভিন্ন ধারার সংগীতে তিনি রেখে গেছেন অসামান্য স্বাক্ষর। প্রজন্মের পর প্রজন্ম তার সুরের জাদুতে মুগ্ধ হয়ে আসছে। ‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে ভক্ত ও দর্শকরা এই কিংবদন্তির জীবনের বহু না জানা তথ্য এবং পর্দার পেছনের স্মৃতিগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten − eight =

About Author Information

স্বর্ণের গিটারে রুনা লায়লার জন্মদিনের আনন্দ

Update Time : ০২:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬