Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফলোয়ার সংখ্যায় মিস ইউনিভার্সে শীর্ষে মাহি

8 / 100 SEO Score

ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারীর সংখ্যার হিসাবে এবারের আসরে অংশ নেওয়া ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন মাহি।তাঁর মোট ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৪৮ লাখের বেশি। এমনকি তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেছে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭০টি দেশ ও অঞ্চলের মোট জনসংখ্যাকেও!

ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মাহি টেলিভিশন নাটকে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিপুলসংখ্যক অনুসারী। এবারের মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী। ২১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সম্মিলিত ফলোয়ারের হিসাবে মাহি আছেন সবার ওপরে।

তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি অন্য জায়গায়। মাহির সামাজিক যোগাযোগমাধ্যমের মোট ফলোয়ারের সংখ্যা এত বেশি যে এবারের মিস ইউনিভার্সে অংশ নেওয়া ৭০টি দেশ ও অঞ্চলের প্রত্যেকটির জনসংখ্যাই তার চেয়ে কম।

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় অংশ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও নজরে এসেছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার নানা আয়োজনের ফাঁকে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন তিনি।

মিস ইউনিভার্সের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সাধারণত নিজের নামের পাশাপাশি দেশের পরিচয়েও পরিচিত হন। তাঁদের পোশাকের সঙ্গে থাকা স্যাশে দেশের নাম লেখা থাকে। ফলে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সহজেই শনাক্ত করা যায়।

তবে মাহির ক্ষেত্রে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে ‘বাংলাদেশ’ বলে ডাকার পাশাপাশি ‘সামিরা’ কিংবা ‘মাহি’ নামেও সম্বোধন করছেন।

এর পেছনে তাঁর ব্যক্তিত্ব ও উপস্থাপনার ভূমিকা থাকতে পারে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই পরিচিত মুখ হওয়াও তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

২১ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে মাহির চারটি অ্যাকাউন্টে মোট ফলোয়ার ১ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার। প্রতিযোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, সম্মিলিত ফলোয়ারের হিসাবে মাহির অবস্থান প্রথম।

এই হিসাবে তাঁর নিকটতম প্রতিযোগী কিউবার প্রতিনিধি মিয়া ডিও। ইনস্টাগ্রাম ও টিকটকে তাঁর মোট ফলোয়ার প্রায় ৬৪ লাখ।

তৃতীয় অবস্থানে আছেন স্পেনের প্রতিনিধি সুসানা লুসিয়া মেদিনা। ইনস্টাগ্রাম ও টিকটকে তাঁর মোট ফলোয়ার প্রায় ২৪ লাখ ৩৬ হাজার। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিযোগীর তুলনায়ও মাহির ফলোয়ারের সংখ্যা দ্বিগুণের বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই পরিচিতি প্রতিযোগিতার প্রচারেও ভূমিকা রাখতে পারে। অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে মাহির ভিডিও ও যৌথ কনটেন্টও দেখা যাচ্ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারের সংখ্যা বেশি হওয়া আর প্রতিযোগিতায় এগিয়ে থাকা এক বিষয় নয়। মিস ইউনিভার্সে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয় প্রতিযোগিতার নিজস্ব নিয়ম ও বিচারপ্রক্রিয়া অনুযায়ী।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪’ প্রতিবেদনে ২০২৬ সালের ১ জানুয়ারির জন্য দেওয়া জনসংখ্যার প্রক্ষেপণ অনুযায়ী, অংশগ্রহণকারী ৭০টি দেশ ও অঞ্চলের প্রত্যেকটির জনসংখ্যা মাহির মোট ফলোয়ারের চেয়ে কম।

এ তালিকায় আছে ইউরোপের সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, গ্রিস ও পর্তুগালের মতো দেশ। আছে ক্যারিবীয় অঞ্চলের কিউবা, হাইতি, জ্যামাইকা ও পুয়ের্তো রিকোও।

সেসব দেশ ও অঞ্চলের মধ্যে আছে—আলবেনিয়া, আর্মেনিয়া, আরুবা, বাহামা, বেলারুশ, বেলিজ, বোনেয়ার, বতসোয়ানা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কেপ ভার্দে, কেম্যান আইল্যান্ডস, কোস্টারিকা, ক্রোয়েশিয়া, কুরাসাও, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এল সালভাদর, ইকুয়েটোরিয়াল গিনি, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, গুয়াদেলুপ, গায়ানা, হংকং, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইসরায়েল, জ্যামাইকা, জর্ডান, কসোভো, কিউবা, কিরগিজস্তান, লাটভিয়া, লেবানন, লিথুয়ানিয়া, ম্যাকাও, মাল্টা, মার্টিনিক, মায়োত, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, নামিবিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নরওয়ে, পানামা, প্যারাগুয়ে, পর্তুগাল, পুয়ের্তো রিকো, রিইউনিয়ন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, সেন্ট মার্টিন, সার্বিয়া, সিয়েরা লিওন, স্লোভাকিয়া, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো, টার্কস অ্যান্ড কেইকোস আইল্যান্ডস, ইউএস ভার্জিন আইল্যান্ডস, উরুগুয়ে, বলিভিয়া, ডমিনিকান রিপাবলিক, হাইতি, হন্ডুরাস ও তিউনিসিয়া।

এ তুলনায় বিশেষভাবে উল্লেখযোগ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা। জাতিসংঘের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি দেশটির জনসংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার। অন্যদিকে ২১ নভেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত মাহির মোট ফলোয়ার ১ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার। অর্থাৎ মাহির ফলোয়ারের সংখ্যা রুয়ান্ডার প্রক্ষেপিত জনসংখ্যার চেয়ে প্রায় ১ লাখ ৩ হাজার বেশি।

সূত্র: জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টাস ২০২৪, মিস ইউনিভার্স ২০২৬-এর অংশগ্রহণকারীদের প্রকাশিত তালিকা, এল এরালদো এবং প্রতিযোগীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × five =

About Author Information

ফলোয়ার সংখ্যায় মিস ইউনিভার্সে শীর্ষে মাহি

Update Time : ০২:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬